UsharAlo logo
, |

স্বাধীন সমাজকল্যাণ যুব সংস্থার সদস্যের পিতার মৃত্যুতে শোক

ঊষার আলো
আগস্ট ২, ২০২১ ১:০৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের আংটিহারা এলাকায় স্বাধীন সমাজকল্যাণ যুব সংস্থার সদস্য মোঃ মোস্তাক শেখ, মোঃ আহম্মাদ শেখ ও মোঃ সোহাগ শেখের পিতা ইসলাম শেখ (৮০) স্ট্রোক জনিত কারণে রবিবার (১ আগস্ট) রাত ১০ টা ৪৪ মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন স্বাধীন সমাজকল্যাণ যুব সংস্থার সভাপতি মোঃ আবু সাঈদ খান ও সাধারণ সম্পাদক সাইফুর রহমান সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

(ঊষার আলো-আরএম)