UsharAlo logo
, |

স্বাস্থ্যবিধি লংঘনে বাগেরহাটে ৪১ জনকে অর্থদন্ড

ঊষার আলো
আগস্ট ৭, ২০২১ ৩:০৪ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : মহামারি করোনা মোকাবেলায় সরকারের দেয়া কঠোরবিধি নিষেধ বাস্তবায়নে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪১ জন কে অর্থ দন্ড দিয়েছে বাগেরহাট জেলা প্রশাসন।

জেলা ও উপজেলায় শুক্রবার(৬ আগস্ট) দিন ব্যাপী ৮ জন নির্বাহি ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ৮ টি ভ্রাম্যমান আদালত টিম স্বাস্থ্যবিধি লংঘনের দায়ে ৪১ টি মামলা করেছেন। এসময় ৪১ জনের নিকট থেকে মোট ২৯ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করেন।

বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মাদ আজিজুর রহমান জানান, করোনা প্রতিরোধে সরকারের দেয়া কঠোর বিধি-নিষেধ বাস্তবায়নে শুক্রবারও ৮ জন নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাঠ পর্যায়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন। আইন-শৃংখলা রক্ষাকারি বাহিনীর সহায়তায় ভ্রাম্যমান আদালত টিম এসময় জনসচেতনতা সৃষ্টিতে মাইকিংকরাসহ মাস্ক বিতারন করেছেন।

এদিকে শুক্রবার ছুটির দিন থাকায় বাগেরহাট জেলায় গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমনের নমুনা পরিক্ষা করা হয়নি বলে স্বাস্থ্য বিভাগ জানায়।

(ঊষার আলো-আরএম)