UsharAlo logo
, |

স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে প্রস্তুতি সভা

Mohon Chowdhury
আগস্ট ১৬, ২০২৬ ১০:৫৩ অপরাহ্ণ
Link Copied!

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও বর্ণাঢ্যভাবে উদযাপনের লক্ষ্যে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) বিকেলে নগরীর বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মিরাজুর রহমান মিরাজ। প্রধান বক্তা ছিলেন সদস্য সচিব মো. ইশতিয়াক আহমেদ ইস্তি। সভা পরিচালনা করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মুনতাসীর আল মামুন।

সভায় মহানগর কমিটির নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় আগামী ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি, সাংগঠনিক প্রস্তুতি ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

নেতৃবৃন্দ ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক শক্তির মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার প্রত্যয় ব্যক্ত করেন।