UsharAlo logo
, |

স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার আসাদুজ্জামান মিঠু

Mohon Chowdhury
জুলাই ১৪, ২০২৬ ৯:০২ অপরাহ্ণ
Link Copied!

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের খুলনা মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মিঠুকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলের সব পর্যায়ের নেতাকর্মীদের আসাদুজ্জামান মিঠুর সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক বা ব্যক্তিগত যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (যুগ্ম-সম্পাদক পদমর্যাদা) আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।