ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুফতী আমানুল্লাহ পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের পথে রওনা হয়েছেন। মঙ্গলবার ভোর রাতে (১৯ মে) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি সঙ্গীদের নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করেন।
মুফতী আমানুল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের সভাপতি, খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী, শেখপাড়া খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসার নায়েবে মুহতামিম, আল মামুন হজ কাফেলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং একজন সফল ব্যবসায়ী।
মানবিক গুণাবলি ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের জন্য তিনি সাধারণ মানুষের কাছে শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। বিনয়ী আচরণ, নেতৃত্বগুণ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আন্তরিক ভূমিকার কারণে ব্যবসায়ী ও আলেম সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে তিনি আস্থা ও ভালোবাসার প্রতীক হয়ে উঠেছেন।
যাত্রার আগে মুফতী আমানুল্লাহ দেশবাসী, শুভাকাঙ্ক্ষী, আলেম-ওলামা, ব্যবসায়ী সমাজ ও খুলনাবাসীর কাছে দোয়া কামনা করেন, যেন তিনি সুস্থ ও সুন্দরভাবে পবিত্র হজ পালন শেষে নিরাপদে দেশে ফিরতে পারেন। একইসঙ্গে তিনি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
তিনি বলেন, পবিত্র হজ ইসলামের অন্যতম শ্রেষ্ঠ ইবাদত। প্রতি বছরের মতো এবারও বিশ্বের বিভিন্ন দেশের লাখো ধর্মপ্রাণ মুসল্লি হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে সমবেত হচ্ছেন। আল্লাহ তায়ালা যেন সকল হজযাত্রীর হজ কবুল করেন এবং সবাইকে সুস্থভাবে নিজ নিজ দেশে ফিরিয়ে আনেন।
ঊআ-মোচৌ
