UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

হালুয়া খেয়ে ওজন বাড়ালেন অক্ষয়

ঊষার আলো
জুলাই ১২, ২০২১ ৩:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো বিনোদন ডেস্ক : মনের সুখে মায়ের হাতের হালুয়া খেয়ে ওজন বাড়িয়ে ফেলেছেন বলিউডের সুপারস্টার অক্ষয় কুমার। মাত্র কদিনেই তার ৫ কেজি ওজন বেড়ে গেছে। ওজন বাড়ায় মোটেও বিচলিত নন অক্ষয়।  তিনি বেজায় খুশি কারণ পরের ছবির প্রয়োজনে এমনিতেই তাঁর ওজন বাড়ানোটা জরুরি ছিল।

এই মুহূর্তে আগামী ছবি ‘রক্ষাবন্ধন’-শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন অক্ষয়। আনন্দ এল রাই পরিচালিত ছবিটির শুটিং চলছে মুম্বাইতে। সিনেমায় তিনি ৫ বোনের একমাত্র ভাই। ভাই-বোনের সম্পর্কের সুন্দর রসায়ন নিয়ে এক পারিবারিক ছবি নির্মাণ করতে চলেছেন আনন্দ। পর্দায় অক্ষয়ের বোনের চরিত্রে ৫ নবাগতা অভিনেত্রীকে দেখা যাবে। এই ছবির চরিত্রের প্রয়োজনে অক্ষয়ের ওজন বাড়ানোর প্রয়োজন ছিল। তিনি স্বাভাবিক পদ্ধতিতে নিজের ওজন বাড়িয়েছেন। এই বলিউড সুপারস্টার প্রাণভরে খেয়েছেন মায়ের হাতের হালুয়াসহ আরও নানান বাহারি খাবার। দীর্ঘদিন পর হালুয়া খেতে পেরে দারুণ খুশি তিনি। আর খুব কম সময়ের মধ্যে ৫ কেজি ওজন বাড়িয়ে ফেলেছেন।

(ঊষার আলো-আরএম)