ঊষার আলো রিপোর্ট : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম বন্ধ রয়েছে।সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন।
হারুন উর রশিদ জানান, একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ (সোমবার) সকাল থেকে ভারতের সঙ্গে সব প্রকার আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।
এছাড়াও বন্দর অভ্যন্তরীণ সকল কার্যক্রমও বন্ধ রাখা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে এই স্থলবন্দরের সব কার্যক্রম পুনরায় শুরু হবে।
ঊষার আলো-এসএ
