খুলনা-৩ আসনের খালিশপুর থানাধীন ১৩ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় দিনব্যাপী নির্বাচনী গণসংযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান।
গণসংযোগ চলাকালে তিনি বলেন,
“ক্ষমতায় যাওয়াই আমাদের মূল লক্ষ্য নয়; বরং একটি ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যেই জামায়াত ইসলামী কাজ করে যাচ্ছে। সুযোগ পেলে শোষণমুক্ত, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত ও বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে।”
তিনি আরও বলেন,
“নিজস্ব স্বার্থ চরিতার্থ করার জন্য নয়, বরং জনগণের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়েই আমরা আপনাদের কাছে এসেছি। আর কোনো সুবিধাবাদির খপ্পরে পড়তে হবে না আপনাদের।”
চরেরহাট এলাকায় অনুষ্ঠিত এ গণসংযোগে ওয়ার্ড আমীর মো. মানজারুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি লোকমান হোসাইনের পরিচালনায় উপস্থিত ছিলেন —
মহানগরী সহকারী সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজিজুল ইসলামী ফারাজী, খালিশপুর থানা আমীর মাওলানা আবদুল্লাহ আল মামুন, থানা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, মেহেবুব মল্লিক, নাসিম মোল্লা, শামীম মোল্লা, জসীম মোল্লা, তুষ্ট, সনজিত দাদা, লিয়াকত আলী, ডা. আলমগীর হোসেন, তরিকুল ইসলাম, আব্দুর রব, আব্দুস সালাম সিনদিদ, ইসলাম দিলশান, মাহমুদ, শুকুর আলী, আল আমিন সানি, আজিজুল ইসলাম প্রমুখ।
জনগণের ভরসার জায়গা হিসেবে জামায়াত ইসলামী ইতোমধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে উল্লেখ করে তিনি বলেন,
“আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষ ভুল সিদ্ধান্ত নেবে না — ইনশাআল্লাহ। সাধারণ জনগণ ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে জামায়াতকে ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষায় আছে।”
নারী শ্রমিকদের কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন,
“রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিশেষ করে নারী শ্রমিকদের জন্য নিরাপদ কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।”
গণসংযোগে স্থানীয় মানুষের সক্রিয় অংশগ্রহণ ও আন্তরিক সাড়া অনুষ্ঠানে প্রাণবন্ত পরিবেশ তৈরি করে।
ঊআ-মোহন চৌধুরী
