UsharAlo logo
, |

২০২৩ সালে ইলেক্ট্রনিক ভোটিং সিস্টেমে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার ইমরান খানের

ঊষার আলো
এপ্রিল ২৬, ২০২১ ৯:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ইলেক্ট্রনিক ভোটিং সিস্টেমের মাধ্যমে ২০২৩ সালে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
দেশটির ক্ষমতাসীন দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি এই প্রতিশ্রুতি দিয়েছেন।
২৫ এপ্রিল রোববার টেলিভিশনে সম্প্রচারিতে ভাষণে তিনি বলেন, আমরা অত্যাধুনিক ইলেক্ট্রনিক ভোটিং সিস্টেম চালু করেছি। অবাধ ও সুষ্ঠু ভোটের জন্য এই আয়োজন, যাতে রাজনৈতিক দলগুলো ভোট জালিয়াতির অভিযোগ করতে না পারে।-খবর এক্সপ্রেস ট্রিবিউনের
ইমরান খান বলেছেন, ক্রমবর্ধমান দুর্নীতি দেশকে ধ্বংস করে দিয়েছে। দুর্নীতির উৎখাত না করে বিশ্বের কোনো দেশই সমৃদ্ধ হতে পারে না।
পাকিস্তানের ইতিহাসে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে একমাত্র দল হিসেবে পিটিআই গঠিত হয়েছে বলে দাবি করে তিনি।
তিনি বলেছেন, সম্পদের অভাবে কোনো দেশ ধ্বংস হয় না। যুদ্ধও কোনো দেশকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে না। কিন্তু দুর্নীতি যে কোনো জাতির ধ্বংসের মূল কারণ হতে পারে।
বিচার ব্যবস্থার উন্নতির মাধ্যমে দেশ থেকে দুর্নীতি দূর করতে হবে বলে মন্তব্য করে সাবেক এই কিংবদন্তি ক্রিকেট তারকা।
পাক প্রধানমন্ত্রী বলেছেন, ২০১৮ সালে সরকার গঠনের পর দেশকে দেউলিয়া অবস্থা থেকে উদ্ধার করেছি। তখন দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফুরিয়ে গিয়েছিল। পাকিস্তান ব্যাপক ঋণের অধীন ছিল।

(ঊষার আলো- এম. এইচ)