UsharAlo logo
, |

৩য় দফায় ইউপি ও পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা

ঊষার আলো
অক্টোবর ১৪, ২০২১ ২:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৩য় ধাপের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৮ নভেম্বর দেশের ১ হাজার ৭টি ইউনিয়ন পরিষদে এবং ১০ টি পৌরসভায় ভোট হবে ।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে নির্বাচন ভবনের সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশনের ৮৭তম বৈঠকে ভোটের তারিখ নির্ধারণ করা হয়। কমিশন সভা শেষে তফসিল ঘোষণা করেন ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার।

এসব ইউনিয়ন এবং পৌরসভায় মনোনয়ন দাখিল হবে ২ নভেম্বর এবং  বাছাই ৪ নভেম্বর।  মনোনয়নপত্র প্রত্যাহার ১১ নভেম্বর ও  ভোট হবে ২৮ নভেম্বর। প্রথম ধাপে ৩৬৯ ইউপিতে ভোটগ্রহণ করেছে ইসি।  ২য় ধাপে ৮৪৮ ইউপিতে ভোট হবে আগামী ১১ নভেম্বর।

(ঊষার আলো-আরএম)