UsharAlo logo
, |

৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ, খুলনায় দায়িত্ব পেলেন মনিরুল হাসান বাপ্পী

Mohon Chowdhury
মার্চ ১৫, ২০২৬ ৮:০৯ অপরাহ্ণ
Link Copied!

 দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৫ মার্চ) এ নিয়োগ দেওয়া হয়। সরকারের এ সিদ্ধান্তের ফলে জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।
স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করার লক্ষ্যে এই নিয়োগ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
নতুন নিয়োগপ্রাপ্ত প্রশাসকদের তালিকায় খুলনা জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন এস এম মনিরুল হাসান বাপ্পী।
এদিকে খুলনা জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগের খবরে জেলা ও মহানগরের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অনেকেই এ নিয়োগকে স্থানীয় উন্নয়ন কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন।
ঊআ-রহমাতুল্লাহ