খুলনা, ২৫ জানুয়ারি: আগামী ৮ ফেব্রুয়ারি রোববার খুলনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)-এর আগমন উপলক্ষে নগরীতে এক জরুরি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) সকাল ৯টায় নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ আইএবি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ও খুলনা-৪ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ।
সভায় উপস্থিত ছিলেন দলের নায়েবে আমীর ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, উপদেষ্টা মুফতী মাহবুবুর রহমান, খুলনা মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মো. নাসির উদ্দিন, নগর সহ-সভাপতি আলহাজ আবু তাহের ও হাফেজ আব্দুল লতিফ, জেলা সহ-সভাপতি ও খুলনা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবু সাঈদ, মো. আবু গালিব, মহানগর সেক্রেটারি মুফতী ইমরান হোসাইন, জেলা সেক্রেটারি এস এম রেজাউল করীম, নগর জয়েন্ট সেক্রেটারি মাওলানা দ্বীন ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম, মো. হুমায়ুন কবির, মো. তরিকুল ইসলাম কাবির, ফেরদৌস গাজী সুমন, আলহাজ সরোয়ার হোসেন বন্দ, বীর মুক্তিযোদ্ধা জিএম কিবরিয়া, নুরুজ্জামান বাবুল, মো. মঈন উদ্দিন, মুফতী আমানুল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে, আগামী ৮ ফেব্রুয়ারি রোববার খুলনা সার্কিট হাউস ময়দানে পীর সাহেব চরমোনাইয়ের আগমন উপলক্ষে একটি বিশাল সমাবেশ আয়োজন করা হবে। সমাবেশ সফল করতে দলীয় নেতাকর্মীদের সার্বিক প্রস্তুতি গ্রহণের আহ্বান জানানো হয়।
ঊআ-রহমাতুল্লাহ
