UsharAlo logo
, |

অস্ট্রিয়ায় তুষারধসে ৮ জন নিহত

ঊষার আলো
ফেব্রুয়ারি ৬, ২০২৩ ১১:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : শনিবার পাহাড়ে তিনজনের মৃত্যুর পর রোববার অস্ট্রিয়ায় তুষারধসে আরও পাঁচজন নিহত হয়েছে।অস্ট্রিয়ার পশ্চিম টাইরল অঞ্চলের পুলিশ জানিয়েছে, বরফ অপসারণের জন্য ট্রাক্টর ব্যবহার করার সময় ৫৯ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

এর আগে শনিবার একজন ১৭ বছর বয়সী নিউজিল্যান্ডের নাগরিক, ৫০ বছর বয়সী একজন জার্মান নাগরিক ও ৩২ বছর বয়সী একজন চীনা নাগরিককে মৃত অবস্থায় পাওয়া যায়।

শুধুমাত্র টাইরোলে শনিবার ৩০টি তুষারধসের খবর পাওয়া গেছে। এতে ১১ নিখোঁজ ব্যক্তি জড়িত। এছাড়া দুর্বল দৃশ্যমানতা ও খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হয়েছে।

গত দুই দিন ধরে ভারী তুষারপাত এবং বাতাস তুষারপাতের বিপদ বাড়িয়েছে। কর্মকর্তারা শীতকালীন ক্রীড়া উৎসাহীদের সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।

ঊষার আলো-এসএ