UsharAlo logo
, |

হিরো আলম নিয়ে আমার কোনো মন্তব্য ছিলো না : কাদের

ঊষার আলো
ফেব্রুয়ারি ৬, ২০২৩ ১২:২১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, হিরো আলমকে নিয়ে আমার কোনো মন্তব্য ছিলো না, আমার মন্তব্য ছিলো মির্জা ফখরুলকে নিয়ে।

সোমবার সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।এদিন ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি এবং চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন আহমেদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

কাদের বলেন, মোসলেম উদ্দিন নেতা থেকে কর্মী হয়েছেন, দলের নিবেদিত প্রাণ হিসেবে বঙ্গবন্ধুর চেতনার সৈনিক ছিলেন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আওয়ামী লীগকেই লালন করেন তিনি। তার এমপি হবার মতো শেষ স্বপ্ন পূরণ করেছেন শেখ হাসিনা।