UsharAlo logo
, |

খুলনায় তারুণ্যের উৎসব ও কর্মশালা

ঊষার আলো ডেস্ক
ডিসেম্বর ৪, ২০২৫ ৬:৩০ অপরাহ্ণ
Link Copied!

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫ এবং প্রি-ভোকেশনাল কার্যক্রম অবহিতকরণ কর্মশালা বৃহস্পতিবার সকালে খুলনা অফিসার্স ক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো দেশব্যাপী পিছিয়ে পড়া কিশোর-কিশোরীদের স্বাক্ষরতা ও ব্যবহারিক দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন পাইলট প্রকল্প হাতে নিয়েছে। তিনি উল্লেখ করেন, “প্রত্যেকের ভিতরে লুকিয়ে আছে অফুরন্ত সম্ভাবনা, সীমাহীন সাহস ও প্রাণশক্তি। সঠিকভাবে ব্যবহার করলে জনসংখ্যা জ্ঞানের সম্পদে পরিণত হবে।”

উপস্থিত ছিলেন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক দেবব্রত চক্রবর্তী, খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনাছ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) দেবপ্রসাদ পাল। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, খালিশপুর স্যাটেলাইট টাউন মাধ্যমিক বিদ্যালয় ও বঙ্গভাষী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং পিছিয়ে পড়া শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার শিক্ষার্থীদের হাতে গাছের চারা বিতরণ করেন এবং খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন। খুলনা জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো যৌথভাবে কর্মশালার আয়োজন করে।

ঊআ-মোহন চৌধুরী