UsharAlo logo
, |

দৈনিক সময়ের খবরের সম্পাদক মো. তরিকুল ইসলামের শ্বাশুড়ীর ইন্তেকাল

ঊষার আলো ডেস্ক
ডিসেম্বর ২১, ২০২৫ ৯:১৩ অপরাহ্ণ
Link Copied!

দৈনিক সময়ের খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. তরিকুল ইসলামের শ্বাশুড়ী হামিদা বেগম (৯০) বার্ধক্যজনিত কারণে রোববার (২১ ডিসেম্বর) বিকাল ৫টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি দুই ছেলে, চার মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, সোমবার (২২ ডিসেম্বর) ফজর নামাজের পর নগরীর পূর্ব বানিয়াখামার জামে মসজিদে মরহুমার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বাগেরহাটের কচুয়া উপজেলার পৈত্রিক নিবাসে তাঁর স্বামীর কবরের পাশে দাফন সম্পন্ন করা হবে।
দৈনিক সময়ের খবর সম্পাদক মো. তরিকুল ইসলামের শ্বাশুড়ীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন সময়ের খবর পরিবারের পক্ষ থেকে। শোকবার্তায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো এবং মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয়। শোক প্রকাশকারীদের মধ্যে রয়েছেন সময়ের খবরের বার্তা সম্পাদক মাসুদুর রহমান রানা, মফস্বল সম্পাদক সাইফুল ইসলাম বাবলু, সিনিয়র রিপোর্টার আশরাফুল ইসলাম নূর, নিজস্ব প্রতিবেদক আব্দুল্লাহ্ আল মামুন, আল মাহমুদ প্রিন্স, রামিম চৌধুরী, ফটো সাংবাদিক আর.জি উজ্জ্বল, এইচডি হেলালসহ পত্রিকাটির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এদিকে, ঊষার আলো নিউজ পোর্টালের সম্পাদক, সাংবাদিক ও কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকেও মরহুমা হামিদা বেগমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ ও মহররমের আত্ম ার শান্তি কামনা করা হয়।

ঊআ-মোহন চৌধুরী