UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

গণতন্ত্রে উত্তরণে নির্বাচিত সরকারকে সহযোগিতার আহ্বান—নজরুল ইসলাম মঞ্জু

ঊষার আলো ডেস্ক
ডিসেম্বর ২৮, ২০২৫ ১০:০২ অপরাহ্ণ
Link Copied!

গণতন্ত্রে উত্তরণ এবং আগামী দিনের রাষ্ট্র পরিচালনায় নির্বাচিত সরকারকে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনের ধানের শীষের প্রার্থী, সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, বিগত সরকার প্রশাসনকে দলীয়করণ করে দেশজুড়ে অস্থিতিশীলতা সৃষ্টি করেছিল। সেই অবস্থা থেকে বেরিয়ে এসে একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠন করতে হবে। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই সেই নতুন বাংলাদেশের নেতৃত্ব দেবেন।

রোববার (২৮ ডিসেম্বর) সকালে নগরীর বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এদিন বেলা ১১টায় খানজাহান আলী রোডের রূপসা এলাকায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, শ্রম অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ড্যাপস হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। পরে কয়লাঘাট কালিবাড়ি এলাকায় পানি উন্নয়ন বোর্ড এবং সার্কিট হাউজ সংলগ্ন বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গেও সাক্ষাৎ করে সরকারি দফতরগুলোর কার্যক্রম ও অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

বাদ আসর নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের খাঁ বাড়ি এলাকায় এস এম শাহজাহান হোসেনের সভাপতিত্বে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। নির্বাচিত সরকারকে সহযোগিতার মধ্য দিয়েই দেশকে স্থিতিশীল ও উন্নয়নমুখী পথে এগিয়ে নেওয়া সম্ভব।

এ সময় উপস্থিত ছিলেন জাফরউল্লাহ খান সাচ্চু, আরিফুজ্জামান অপু, মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, ইকবাল হোসেন খোকন, আনোয়ার হোসেন, নিয়াজ আহমেদ তুহিন, একরামুল হক হেলাল, মজিবর রহমান ফয়েজ, শামসুজ্জামান চঞ্চল, শেখ জামিরুল ইসলাম জামিল, তরিকুল্লাহ খান, ইসহাক তালুকদার, রবিউল ইসলাম রবি, মেজবাহ উদ্দিন মিজু, মহিবুল্লাহ শামীম, মহিউদ্দিন টারজান, মেহেদী হাসান সোহাগ, মিজানুজ্জামান তাজ, আলমগীর হোসেন আলম, মোহাম্মদ আলী, মাহবুব হোসেন, আব্দুর রশিদ, শামীম হাসান, শামীম খান, সাইমুন ইসলাম রাজ্জাক, খান শহিদুল ইসলাম, গোলাম নবী ডালু, আলম হাওলাদার, জাহাঙ্গীর হোসেন, শহিদুল ইসলাম লিটন, নুরুল ইসলাম লিটন, কাজী নজরুল ইসলাম, শামীম আশরাফ, শরিফুল ইসলাম সাগর, শামসুল আলম বাদল, মল্লিক সাইফুল ইসলাম, মোস্তফা জামান মিন্টু, সেলিম বড় মিয়া, ফিরোজ আহমেদ, ইমরান হোসেন, হাবিব খান, তরিকুল আলম, হুমায়ুন কবির, খন্দকার সোহেল, সজল আকন, ফয়সাল খান, শিউলি খান, দাউদ হোসেন লাচ্চু, নাসির উদ্দিন, সৈয়দ বেলায়েত হোসেন, শেখ শওকত হোসেন, হায়দার খান, খোকন খান, মোস্তফা জামান নোমান, মুরাদ খান, রাজু, কামাল হোসেন, সজীব হোসেন শাওন, প্রদীপ সাহা, সেজান আহমেদ, ফারুক হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে নেতৃবৃন্দ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ঊআ-মোহন চৌধুরী