UsharAlo logo
, |

খুলনায় সুপ্রিম কোর্টের নবাগত আইনজীবীদের সংবর্ধনা ও ইফতার মাহফিল

ঊষার আলো ডেস্ক
মার্চ ৫, ২০২৬ ৮:১৫ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ সুপ্রিম কোর্ট এডভোকেট ব্যাচ ২০২২-এর আয়োজনে খুলনায় সুপ্রিম কোর্টের ২০২৩ ও ২০২৫ সালের নবাগত আইনজীবীদের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৫ মার্চ ২০২৫) নগরীর হোটেল রয়্যাল ইন্টারন্যাশনাল-এ আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা বলেন, জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে এবং সমাজ ও আইন অঙ্গনে ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ন্যায়বিচার প্রতিষ্ঠায় সহায়তা করাও এক ধরনের ইবাদত। বিশেষ করে পবিত্র সিয়াম সাধনার মাসে অসহায়, দুস্থ ও গরিব মানুষের মাঝে যথাযথভাবে যাকাত বিতরণের মাধ্যমে রমজানের তাৎপর্য আরও বৃদ্ধি করা উচিত।

অনুষ্ঠানে নবাগত আইনজীবীদের ফুল ও উপহার সামগ্রী দিয়ে বরণ করে নেন সুপ্রিম কোর্ট এডভোকেট ব্যাচ ২০২২-এর সদস্যবৃন্দ ও অতিথিরা।

এ সময় উপস্থিত ছিলেন ব্যাচ ২০২২-এর উপদেষ্টা অ্যাডভোকেট জাকিরুল ইসলাম, অ্যাডভোকেট কামরুল হোসেন জোয়ার্দ্দার, অ্যাডভোকেট আইউব হোসেন, অ্যাডভোকেট মো. মাছুম বিল্লাহ, অ্যাডভোকেট মো. মঈনুল ইসলাম জীবন, অ্যাডভোকেট ইফতিখার আহমেদ সজিব, অ্যাডভোকেট মেহেদী হাসান, অ্যাডভোকেট নিগার সুলতানা, অ্যাডভোকেট নাসরিন নাহার, অ্যাডভোকেট আলী আহসান আসগর লিটু, অ্যাডভোকেট আবু নাসের, অ্যাডভোকেট স্বপন সরকার, অ্যাডভোকেট আরজিনা সুলতানা, অ্যাডভোকেট ফারজানা সেতু, অ্যাডভোকেট আসলাম, অ্যাডভোকেট নাজমুল আকুঞ্জী, অ্যাডভোকেট সুমনা, অ্যাডভোকেট তানজির ফাহাদ নাহিন, অ্যাডভোকেট মনিরুল ইসলাম পান্না, অ্যাডভোকেট মো. আল আমিন উকিল, অ্যাডভোকেট পামলী কাদের, অ্যাডভোকেট মোজাহিদুল ইসলাম, অ্যাডভোকেট জামিলা খাতুন, অ্যাডভোকেট মশিউর রহমান, অ্যাডভোকেট ইয়াছিন, অ্যাডভোকেট ইসরাত জাহান মিতু, অ্যাডভোকেট আমেনা ঝুমুর, অ্যাডভোকেট জগদিস, অ্যাডভোকেট পুজা, অ্যাডভোকেট এ্যানী, অ্যাডভোকেট আনোয়ারা মালা, অ্যাডভোকেট প্রতাপ সরকার ও অ্যাডভোকেট গাজী রাজু আহম্মেদ প্রমুখ।

ঊআ-মোচৌ