অদ্য ইং ০৭ মার্চ ২০২৬ তারিখ শনিবার সকাল ১১টা ৩০ মিনিটে নগরীর সিমেট্রি রোডস্থ মানবাধিকার উন্নয়ন প্রকল্পের কার্যালয়ে ২৩ নং ওয়ার্ড নাগরিক ফোরামের কার্যনির্বাহী কমিটির এক মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন এ্যাড. সুনিল কুমার দাস। সভা পরিচালনা করেন নাগরিক ফোরাম ২৩ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ জামাল মোড়ল।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা নাগরিক ফোরামের মহাসচিব এস. এম. ইকবাল হাসান তুহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৩ নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ড. পেরু গোপাল বিশ্বাস, নাগরিক ফোরামের সাংগঠনিক সম্পাদক শাকিল আহম্মেদ এবং সাবেক যুব নেতা জালাল শরিফ।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ইকবাল কবির জিন্দেগীর, মোঃ সাব্বির হোসেন সাব্বির, কনিকা সাহা, তারিকুর রহমান (সুমন), মোঃ সাজিব আফতাব সুজন, উত্তম কুমার চক্রবর্তী, প্রভাত মজুমদার নিপু, লুৎফুন্নাহার পলাশী, খন্দকার তৈয়েবুল ইসলাম টিম, পরিতোষ কুমার মন্ডল, মোঃ শামীম হোসেন খান, এম আতাউল করিম (হাব্বি), রেহানা পারভীন পলি, ডা. সঞ্জয় কুমার সাহা, আসফাকুল আলম মিন্টু, মোঃ নুরুজ্জামান (চঞ্জু), নীলকান্ত ঘোষ, শেখ ইসমাইল হোসেন, দেলোয়ার হোসেন টিটু, আলমগীর, মোঃ আকতারুজ্জামান (এহিয়া), তারিকুজ্জামান মিতু, হাফিজুর রহমান তারেক এবং নৃপেন্দ্র কুমার ভদ্র (খোকন ভদ্র)সহ নাগরিক ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ।
ঊআ-মোচৌ
