UsharAlo logo
, |

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঊষার আলো ডেস্ক
মার্চ ৯, ২০২৬ ৯:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রোববার খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

ইফতার মাহফিলের আগে ইউনিয়নের সভাপতি মো. রাশিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা। তিনি উপস্থিত অতিথিদের স্বাগত জানিয়ে আগমনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সভাপতি ওবায়দুর রহমান শাহীন। এছাড়া সম্মানিত অতিথিদের অভ্যর্থনা জানান ইউনিয়নের সহ-সভাপতি মো. নূরুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর, কোষাধ্যক্ষ মো. রকিবুল ইসলাম মতি এবং নির্বাহী সদস্য মো. এরশাদ আলী ও কে এম জিয়াউস সাদাত।

ইফতার মাহফিলে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করা হয়। পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্র-জনতা এবং মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার যে সকল সদস্য শহিদ হয়েছেন ও প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন ইউনিয়নের সহ-সভাপতি মো. নূরুজ্জামান।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, খুলনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল, খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, খুলনা জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকার, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান, খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, মহানগর জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক নজিবুর রহমান, খুলনা জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, এনসিপির খুলনা বিভাগীয় সংগঠক শেখ ফরিদুল হক, কেএমপির ডেপুটি পুলিশ কমিশনার তাজুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ, খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক ও সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, খুলনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলটন, খুলনা সাংবাদিক ইউনিয়ন, খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটি, খুলনা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, খুলনা টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী, সংগঠনের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ইফতার মাহফিলে অংশ নেন।

ঊআ-মোচৌ