খুলনা-৫ আসনের জাতীয় সংসদ সদস্য আলি আসগার লবি বলেছেন, রমজান আমাদের সংযমের শিক্ষা দেয়। ইসলামের আলোকে কোরআন ও সুন্নাহর ভিত্তিতে দেশ পরিচালনা করতে হবে এবং মানুষের পাশে থেকে তাদের খেদমত করতে হবে।
সোমবার ডুমুরিয়া উপজেলার টোলনা গ্রামে স্থানীয় বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “আমি এই মাটির সন্তান। এই মাটি ও মানুষের জন্য আমৃত্যু কাজ করে যেতে চাই।” তিনি আরও বলেন, বিএনপি জনগণের দল এবং জনগণই দলের শক্তি। “আমরা কারো শাসনকর্তা নই; জনগণের সেবক হিসেবে মানুষের মাঝে থাকতে চাই।”
ধামালিয়া ইউনিয়নের টোলনা গ্রামে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ওয়ার্ড সভাপতি নজরুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম, অধ্যাপক হুমায়ুন কবীর স্বপন, দেলোয়ার হোসেন জোয়ার্দার, সারোয়ার হোসেন, ডা. আলম, সাইফুল ইসলাম, অপূর্ব কুমার মল্লিক, নুর ইসলাম সরদার, খুরশিদ আলম, মুর্শিদা খাতুন ও আব্দুল হালিম মেম্বারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে এমপি আলি আসগার লবি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে এলাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও সামগ্রিক উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন।
ঊআ-মোচৌ
