UsharAlo logo
, |

গাবুরায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

ঊষার আলো ডেস্ক
মার্চ ১০, ২০২৬ ৭:৩৮ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ৯টায় গাবুরা ইউনিয়ন পরিষদ হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন অ্যাকশনের উদ্যোগে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও পিজি দলের সদস্যদের অংশগ্রহণে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

কর্মসূচিতে গাবুরা ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য ও ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুল্লাহ বাহার, ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গোলাম মোস্তফা, ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইমাম হাসান, ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মনজুর হোসেন, ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য সাবিনা ইয়াসমিন এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোছা. ফরিদা খাতুনসহ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া শিক্ষক খায়রুল ইসলাম মিলন, শিক্ষক আনজুয়ারা খাতুন, ফেইথ ইন অ্যাকশনের প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য, মিল অফিসার প্রিন্স মার্ক বিশ্বাস ও সিএফ পতিরাম গায়েনসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের অংশ হিসেবে একটি সচেতনতামূলক র‌্যালি বের হয়ে চাঁদনীমুখা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ইউনিয়ন পরিষদের সামনে এসে শেষ হয়। পরে আলোচনা সভার মাধ্যমে দিবসটির কর্মসূচি সমাপ্ত করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, গাবুরা একটি দুর্যোগপ্রবণ এলাকা হওয়ায় এখানে বসবাসরত মানুষকে দুর্যোগ মোকাবিলায় আরও সচেতন করা জরুরি।

ইউপি সদস্য হাবিবুল্লাহ বাহার বলেন, আমরা দুর্যোগপ্রবণ এলাকায় বসবাস করি। তাই মানুষকে দুর্যোগ সম্পর্কে সচেতন করতে হবে। এ ধরনের আয়োজনের জন্য ফেইথ ইন অ্যাকশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।

ইউপি সদস্য ইমাম হাসান বলেন, দুর্যোগ আসবেই, তবে সচেতনতা বৃদ্ধি ও অভিযোজন কৌশল বাড়ানোর মাধ্যমে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই কমিয়ে আনা সম্ভব।

মহিলা ইউপি সদস্য সাবিনা ইয়াসমিন বলেন, দুর্যোগ মোকাবিলার দায়িত্ব শুধু এনজিওর নয়, ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিরও। তাই এ বিষয়ে সবাইকে আরও সক্রিয় হতে হবে।

ইউপি সদস্য মো. গোলাম মোস্তফা বলেন, জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালনের মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পায়। এজন্য প্রতি বছর এ দিবসটি যথাযথভাবে পালন করা প্রয়োজন।

ঊআ-মোচৌ