UsharAlo logo
, |

মাদরাসা শিক্ষার উন্নয়নে পাশে থাকবে কেসিসি : মঞ্জু

Mohon Chowdhury
মে ১৬, ২০২৬ ৮:৩০ অপরাহ্ণ
Link Copied!

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, মাদরাসা শিক্ষা ব্যবস্থা পবিত্র কুরআন শিক্ষার আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নগরীর খালিশপুরস্থ ক্রিসেন্ট বাজার খান জাহান আলী হাফেজিয়া ও ফোরকানিয়া মাদরাসাও দীর্ঘদিন ধরে স্থানীয় পর্যায়ে দ্বীনি শিক্ষা বিস্তারে কাজ করে যাচ্ছে।

শনিবার দুপুরে মাদরাসা ও লিল্লাহ বোর্ডিং-এর বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, মাদরাসাটির শিক্ষা কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়নে খুলনা সিটি কর্পোরেশন সবসময় পাশে থাকবে। পাশাপাশি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে শিক্ষা প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

মাদরাসা পরিচালনা কমিটির আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কেসিসি প্রশাসক মাদরাসার কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

ঊআ-মোচৌ