শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা, পরিবেশ রক্ষা ও সামাজিক মূল্যবোধ গঠনে শিক্ষক ও অভিভাবকদের যৌথ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছেন বক্তারা। শনিবার সকালে নগরীর মোহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জনউদ্যোগ, খুলনার আয়োজনে “শিক্ষার্থীদের স্বাস্থ্য, পরিবেশ ও সামাজিক অগ্রগতিতে শিক্ষক ও অভিভাবকদের করণীয়” শীর্ষক আলোচনা সভায় এ মতামত তুলে ধরা হয়।
সভায় সভাপতিত্ব করেন মো. জমিরউদ্দিন তালুকদার এবং পরিচালনা করেন শিক্ষকনেতা মানস রায়। বক্তারা বলেন, শিক্ষার্থীদের পুষ্টিকর খাবার গ্রহণ, স্বাস্থ্যবিধি মেনে চলা, শরীরচর্চা, গাছ লাগানো, প্লাস্টিক বর্জন ও মানবিক মূল্যবোধ চর্চায় পরিবার ও বিদ্যালয়কে একসঙ্গে কাজ করতে হবে।
আলোচনা সভায় খুলনা সিভিল সোসাইটির আহ্বায়ক এস এম শাহনওয়াজ আলী, অ্যাডভোকেট মোমিনুল ইসলাম, ফিরোজা পারভীন, ঝর্ণা পাটারী, বিবেকানন্দ মিস্ত্রি, মুর্শিদা পারভীনসহ শিক্ষক, অভিভাবক ও সমাজকর্মীরা বক্তব্য দেন।
ঊআ-মোচৌ
