UsharAlo logo
, |

ভবদহ সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাস

Mohon Chowdhury
মে ১৬, ২০২৬ ৮:৫৩ অপরাহ্ণ
Link Copied!

অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ভবদহের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে বর্তমান সরকার বদ্ধপরিকর। ক্ষতিগ্রস্ত মানুষের সঠিক ক্ষতিপূরণ নিশ্চিত করে দ্রুততম সময়ে সমস্যা সমাধান করা হবে, যা সরকারের রাজনৈতিক অঙ্গীকার।

শনিবার যশোর শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে ভবদহ এলাকার নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শিবসা-পশুর অববাহিকার পলি ব্যবস্থাপনা পরিকল্পনা বিষয়ক মতবিনিময় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যশোরের মনিরামপুর, কেশবপুর, অভয়নগর ও সদর উপজেলা এবং খুলনার ডুমুরিয়া ও ফুলতলার মানুষ দীর্ঘদিনের জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে। কর্মশালায় জানানো হয়, সমীক্ষায় নদী-খাল খনন, পানি নিষ্কাশন পাম্প স্থাপন, টিআরএম চালু, নদীর প্লাবনভূমি দখলমুক্তকরণসহ স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি বিভিন্ন সমাধান প্রস্তাব করা হয়েছে।

কর্মশালায় জনপ্রতিনিধি, বিশেষজ্ঞ, সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট অংশীজনরা অংশ নেন।

ঊআ-মোচৌ