UsharAlo logo
, |

এমপি আমীর এজাজ খানের সঙ্গে দাকোপ রিপোর্টার্স ক্লাবের সৌজন্য সাক্ষাৎ

Mohon Chowdhury
মে ১৮, ২০২৬ ৬:২৫ অপরাহ্ণ
Link Copied!

খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনের সংসদ সদস্য আমীর এজাজ খানকে ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করেছেন দাকোপ রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ। সোমবার (১৮ মে) বেলা ১২টার দিকে উপজেলার বানীশান্তা ইউনিয়নের সুন্দরবন সংলগ্ন জঙ্গলবাড়ি ইকো রিসোর্টে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আমীর এজাজ খান বলেন, এ অঞ্চলের উন্নয়ন, সম্ভাবনা ও সাধারণ মানুষের নানা সমস্যার কথা সংবাদকর্মীদের মাধ্যমেই দেশবাসীর সামনে উঠে আসে। সাংবাদিকরা ন্যায় ও সত্যের পথে থেকে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তিনি বলেন, অবহেলিত এই অঞ্চলের সংবাদ পত্রপত্রিকা ও গণমাধ্যমের মাধ্যমে কেন্দ্র পর্যন্ত পৌঁছে যায়, যা উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করতে সহায়ক ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা সমাজকে ইতিবাচক পথে এগিয়ে নিতে সহায়তা করে। দাকোপ রিপোর্টার্স ক্লাবের সদস্যরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল মান্নান খান, চালনা পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ মোজাফফর হোসেন, দাকোপ Reporters Club-এর সভাপতি মো. বাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সাবেক সভাপতি মো. রোমান আহম্মেদ, অনিমেষ বিশ্বাস, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান, সদস্য গাজী ফয়সাল আলম, তাপস মহালদার, মো. মোকলেছুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ঊআ-মোচৌ