ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আযম খান সরকারি কমার্স কলেজ, খুলনা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) সকাল ১১টায় কলেজ ক্যাম্পাস মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ শাখার আহ্বায়ক শেখ মাসুম বিল্লাহ এবং সঞ্চালনা করেন সদস্য আরফীন আজমীহ ইমন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শূরা সদস্য আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মাহদী হাসান মুন্না।
অনুষ্ঠানে ২০২৬ সেশনের মজলিসে আমেলা কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সভাপতি হিসেবে শেখ মাসুম বিল্লাহ, সহ-সভাপতি শেখ শাহরিয়ার নাফিস, সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে আরফীন আজমীহ ইমন দায়িত্ব পেয়েছেন।
এছাড়া প্রশিক্ষণ সম্পাদক মোঃ জাবের হোসেন, দাওয়াহ সম্পাদক সানিউর রহমান শোভন, তথ্য-গবেষণা ও প্রচার সম্পাদক মোঃ মুশফিকুর রহমান শ্রাবণ, প্রকাশনা ও দফতর সম্পাদক মোঃ মাহিবুল ইসলাম মাহিম, অর্থ ও কল্যাণ সম্পাদক মোঃ শাহিন আলম সানা, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক মোঃ ফাইয়াজ রোহান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোঃ মঈনুল ইসলাম এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে ফাহিম রিফাত মনোনীত হন।
অনুষ্ঠানের শেষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের সভাপতি মাহদী হাসান মুন্না নবগঠিত কমিটির দায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ করান। পরে দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
ঊআ-মোচৌ
