UsharAlo logo
, |

কেইউজের সাবেক নেতাদের সঙ্গে আহ্বায়ক কমিটির মতবিনিময়

Mohon Chowdhury
জুন ১৩, ২০২৬ ৬:২৬ অপরাহ্ণ
Link Copied!

খুলনা সাংবাদিক ইউনিয়ন (রেজি. নং-খুলনা-১০০৮) এর সাবেক নেতৃবৃন্দের সঙ্গে নবগঠিত আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা শনিবার বেলা ১১টায় ইউনিয়নের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

সভায় বক্তারা সংগঠনের সদস্যদের ঐক্যবদ্ধ রাখা এবং ইউনিয়নের কার্যক্রম আরও গতিশীল করতে বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ দেন। তারা বলেন, আদালতের আদেশ ও সংগঠনের গঠনতন্ত্রের মর্যাদা সমুন্নত রেখেই সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হবে। আদালতের আদেশ নিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা সংগঠনের জন্য ক্ষতিকর বলেও মন্তব্য করেন নেতৃবৃন্দ। এ সময় তারা সকল সদস্যকে আদালতের রায় যথাযথভাবে অনুধাবনের আহ্বান জানান।

ইউনিয়নের নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক রকিব উদ্দিন পান্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন ইউনিয়নের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, ফারুক আহমেদ ও আনোয়ারুল ইসলাম কাজল। এছাড়া সাবেক সাধারণ সম্পাদক মো. সাহেব আলী, মল্লিক সুধাংশু, মো. আবুল বাশার ও আসাদুজ্জামান খান রিয়াজ বক্তব্য রাখেন।

সভায় উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য বাপ্পী খান ও মেহেদী মাসুদ খান। এছাড়া ইউনিয়নের সদস্য মো. হুমায়ুন কবীর, শেখ কামরুল আহসান, দেবব্রত রায় দেবু, বিমল সাহা, নূর হাসান জনি, এসএম ফরিদ রানা, শামীম আশরাফ শেলী, হাসানুর রহমান তানজির, আল মাহমুদ প্রিন্স, তুফান গাইনসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ঊআ-মোচৌ