UsharAlo logo
, |

বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বিভাগীয় কমিশনারদের ভিডিও কনফারেন্স

Mohon Chowdhury
জুলাই ১২, ২০২৬ ৭:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ভারী বৃষ্টিপাতের কারণে দেশের বিভিন্ন স্থানে সৃষ্ট বন্যা পরিস্থিতি পর্যালোচনায় বিভাগীয় কমিশনারদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ জুলাই) দুপুরে অনুষ্ঠিত এ ভিডিও কনফারেন্সে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষ থেকে অংশ নেন বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন। এ সময় তিনি খুলনা বিভাগের সার্বিক বন্যা পরিস্থিতি, প্রস্তুতি এবং করণীয় বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

খুলনা প্রান্তে অনুষ্ঠিত সভায় রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো. মনজুর আলমসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।

এর আগে একই দিন সকালে বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে বিভাগীয় কমিশনারের সভাকক্ষে বিভাগীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বন্যা মোকাবিলায় প্রস্তুতি, সমন্বয় এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে মতামত তুলে ধরেন।

সভায় র‌্যাব-৬-এর অধিনায়ক মোহাম্মদ নিস্তার আহমেদ, রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো. মনজুর আলমসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন। এছাড়া খুলনা বিভাগের ১০ জেলার জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অনলাইনের মাধ্যমে সভায় যুক্ত হয়ে নিজ নিজ জেলার সার্বিক পরিস্থিতি তুলে ধরেন।