UsharAlo logo
, |

মতিয়াখালী খালে বৃক্ষরোপণের মাধ্যমে কেসিসির কর্মসূচির উদ্বোধন

ঊষার আলো ডেক্স
জুলাই ২৩, ২০২৬ ৭:১৬ অপরাহ্ণ
Link Copied!

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বৃহস্পতিবার সকালে নগরীর মতিয়াখালী খালের পাড়ে বৃক্ষরোপণের মাধ্যমে ৩১ নম্বর ওয়ার্ডের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

মাননীয় প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে খুলনা মহানগরীতে এ কার্যক্রম বাস্তবায়ন করছে খুলনা সিটি কর্পোরেশন।

উদ্বোধনী অনুষ্ঠানে কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো. আনিসুর রহমান, কনজারভেন্সি অফিসার মো. অহিদুজ্জামান খান, ৩১ নম্বর ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা শেখ শফিকুল হাসান দিদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কর্মসূচি শেষে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর দক্ষিণ টুটপাড়া মেইন রোড, ২ নম্বর ক্রস রোড, মতিয়াখালী মেইন রোড, লবণচরা স্লুইসগেট, ট্রাক টার্মিনাল সংলগ্ন পাইকারি কাঁচাবাজার, বাইতিপাড়া, সিমেট্রি রোড এবং ধর্মসভা ক্রস রোড এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট এলাকায় পানি নিষ্কাশন ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা এবং মশক নিধন কার্যক্রমের অগ্রগতি ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।