UsharAlo logo
, |

জলাবদ্ধতায় অসহায়দের পাশে মানবতার হাত বাড়ালেন সুমন

Mohon Chowdhury
আগস্ট ১, ২০২৬ ১২:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

 

খুলনায় চলমান জলাবদ্ধতায় দুর্ভোগে পড়া অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়িয়েছেন খুলনা মহানগরের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এবং খালিশপুর থানা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সুমন হাওলাদার।

শুক্রবার (৩১ জুলাই ২০২৬) খুলনা নগরীর বৈকালিক জংশন সিএসডি রেললাইন এলাকায় জলাবদ্ধতায় আটকে পড়া অসহায় পরিবারের মাঝে তিনি আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের দুর্দশা লাঘবে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সুমন হাওলাদার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। বন্যা, প্রাকৃতিক দুর্যোগ কিংবা যেকোনো সংকটময় পরিস্থিতিতে তিনি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। এবারের জলাবদ্ধতায়ও তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে এসে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন।

সুমন হাওলাদার বলেন, “নেতৃত্বের মূল উদ্দেশ্য মানুষের সেবা করা। মানুষের পাশে থেকে তাদের ভালোবাসা ও আস্থা অর্জন করাই আমার একমাত্র লক্ষ্য। যতদিন সম্ভব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে মানবিক কর্মকাণ্ড চালিয়ে যেতে চাই।”

এলাকাবাসীর মতে, নেতৃত্বের চেয়ে মানবিক মূল্যবোধকে প্রাধান্য দিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে সুমন হাওলাদার ইতোমধ্যে অনেকের প্রশংসা অর্জন করেছেন।