UsharAlo logo
, |

খুলনা মিয়াপাড়ায় ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার চার

ঊষার আলো রিপোর্ট
আগস্ট ৮, ২০২৬ ৬:২৭ অপরাহ্ণ
Link Copied!

খুলনা সদর উপজেলার মিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ৯৫৮টি ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

র‍্যাব-৬ সদর কোম্পানি জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পুঁটিখালী গ্রামের নাসির উদ্দীন সেন্টু (৩৭), তাঁর স্ত্রী সাফিয়া বেগম (৩২) এবং কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী এলাকার মারিয়াম (২০) ও আয়শা।
র‍্যাবের দাবি, অভিযানে তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। তবে র‍্যাবের সংবাদ বিজ্ঞপ্তির এক জায়গায় উদ্ধার করা ইয়াবার সংখ্যা ৩ হাজার ৯৫৮টি এবং অন্য জায়গায় ৪ হাজারটি বলা হয়েছে।

র‍্যাব-৬ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে খুলনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে। পরে তাঁদের উদ্ধার করা মাদকসহ থানায় হস্তান্তর করা হবে।

ঊষার আলো-এসএ