খুলনা মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, পরিচিতি সভা ও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুর ৩টায় নগরীর গ্লোরী হার্ট রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নবনির্বাচিত মহানগর সভাপতি আলহাজ্ব মুফতী ইমরান হোসাইনের সভাপতিত্বে এবং নবনির্বাচিত সেক্রেটারি মাওলানা মো. দীন ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর আলহাজ্ব হাফেজ মাওলানা অধ্যক্ষ আব্দুল আউয়াল।
অনুষ্ঠানে সাবেক নগর দায়িত্বশীল, থানা নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও উপদেষ্টা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন এবং নবনির্বাচিত নেতৃবৃন্দকে শপথবাক্য পাঠ করান।
ঘোষিত কমিটিতে সভাপতি আলহাজ্ব মুফতী ইমরান হোসাইন এবং সেক্রেটারি মাওলানা মো. দীন ইসলাম। সহ-সভাপতি হিসেবে রয়েছেন মাওলানা মোজাফফর হোসাইন, শেখ মো. নাসির উদ্দিন ও আলহাজ্ব আবু তাহের।
জয়েন্ট সেক্রেটারি মো. ইমরান হোসেন মিয়া, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোল্লা রবিউল ইসলাম তুষার। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মঈন উদ্দিন ভূঁইয়া, মুফতী ইসহাক ফরিদী, আলহাজ্ব কবির হোসেন হাওলাদার ও শেখ মুহাম্মাদ সালিম।
এ ছাড়া প্রচার সম্পাদক মো. তরিকুল ইসলাম কাবির, দপ্তর সম্পাদক এইচ এম খালিদ সাইফুল্লাহ, অর্থ ও প্রকাশনা সম্পাদক মো. হুমায়ুন কবির, প্রশিক্ষণ সম্পাদক মো. মঈন উদ্দিন, দাওয়াহ ও জনশক্তি সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম ভূঁইয়া, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কামাল হোসেন, ছাত্রী ও মহিলা ইউনিট সম্পাদক হাফেজ আব্দুল লতিফ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আলহাজ্ব মারুফ রহমান এবং শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব মো. বাদশা খান নির্বাচিত হয়েছেন।
কমিটিতে নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক হিসেবে রয়েছেন গাজী মিজানুর রহমান, সহ-প্রচার সম্পাদক গাজী ফেরদাউস সুমন, সহ-দপ্তর সম্পাদক মো. মুন্সি আবদুল মান্নান, সহ-অর্থ ও প্রকাশনা সম্পাদক মো. শোয়াইবুর রহমান, সহ-প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ নাজিম হাওলাদার নাঈম এবং সহ-দাওয়াহ ও জনশক্তি সম্পাদক মুহা. মামুন আর রশিদ।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন মুফতী আব্দুর রহিম, মাওলানা মাইনুর রহমান, আলহাজ্ব আব্দুস সালাম, আলহাজ্ব বন্দ সরোয়ার, মো. নুরুজ্জামান বাবুল, আলহাজ্ব শফিউল ইসলাম, মো. মিরাজ মহাজন, ইঞ্জিনিয়ার খালিদ হোসেন ও মো. রিয়াজুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুফতী মাহবুবুর রহমান, মো. আবু গালিব, আলহাজ্ব মো. আবু বেলাল, আলহাজ্ব এস এম শোয়াইব আলী, আলহাজ্ব এ এম ফরহাদ হোসেন, আলহাজ্ব মো. আমজাদ হোসেন, আলহাজ্ব মো. তরিকুল ইসলাম বন্দ, আলহাজ্ব মো. আবুল কাশেম, আলহাজ্ব জি এম কিবরিয়া, আলহাজ্ব শেখ জামিল আহমাদ, আলহাজ্ব নজরুল ইসলাম, শিক্ষক নেতা মাওলানা জি এম এমদাদুল হক, নিজাম উদ্দিন মল্লিক, শ্রমিক নেতা মৌলভী গাজী আলআমিন ও মো. পলাশ শিকদার, যুব নেতা মো. আব্দুর রশিদ ও মমিন ইসলাম নাসিব, ছাত্র নেতা মো. হাবিবুল্লাহ মিসবাহ ও মো. সাব্বির আহমেদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।v
