সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম, খুলনা মহানগরের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জি এম রাজু। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হাসান আল জাহিয়াদ মধু এবং দোয়া পরিচালনা করেন যুগ্ম আহ্বায়ক বুলবুল আহমেদ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক শেখ আল রুবেল, মোতালেব হোসেন রাব্বী, আফজাল হোসেন, মানিক মিনা, হাজী হাসমত আলী, গাজী আল নেওয়াজ, সৈয়দ আবুল হাসান লিটন, রবিউল ইসলাম মনি, গুলে জান্নাতসহ সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন রমজান খলিফা, তৈয়বুর রহমান তপু, মশিউর রহমান, হুমায়ুন কবির, সাইদুল শরীফ, জসিম উদ্দিন, খাইরুল ইসলাম টপি, নজরুল ইসলাম, মোসাম্মত রোকেয়াসহ অন্যান্য নেতাকর্মীরা।
সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন। পরে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
