পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ২৬ আগস্ট খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমইউজে খুলনার ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার পারভেজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা।
অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, মানবতা, ন্যায়বিচার, সহনশীলতা ও শান্তির বাণী নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, মহানবী (সা.)-এর শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে অনুসরণ করলে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সাবেক সভাপতি আলহাজ্ব আবু তৈয়ব, খুলনা প্রেসক্লাবের সহ-সভাপতি সোহরাব হোসেন, দৈনিক খুলনা প্রতিদিনের সম্পাদক সোহাগ দেওয়ান, দৈনিক জন্মভূমি পত্রিকার নির্বাহী সম্পাদক সরদার আবু তাহের, খুলনা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক বেল্লাল হোসেন সজল, এমইউজের কোষাধ্যক্ষ এ এইচ এম শামিমুজ্জামানসহ সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা।
এছাড়া অনুষ্ঠানে এমইউজের সদস্য ফকির শহিদুল ইসলাম, খায়রুল আলম, রাজু আহমেদ, নূর ইসলাম নূর, রামিম চৌধুরী, রাজু হাওলাদার, তানজিম আহমেদ, হুমায়ুন কবীর রানা, খান মো. আহছানুল আমিন, মো. সাইফুল ইসলাম, আলামিন শিকদার, মাসুদ আল হাসান, কাজী আতিক, শামীম ও সাগরসহ অন্যান্য সাংবাদিক উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দেশ, জাতি, সাংবাদিক সমাজ এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
