নগরীর ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকের বাড়িতে সন্ত্রাসী হামলার প্রতিবাদ, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে খুলনা মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন।
শনিবার বিকেলে স্থানীয় করের বাজার বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাজার মোড়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় এলাকাবাসী অংশ নেন।
২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি অ্যাডভোকেট মশিউর রহমান নান্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মো. শফিকুল আলম তুহিন।
তিনি বলেন, শান্ত খুলনাকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে জাতীয়তাবাদী শক্তির ওপর হামলা চালানো হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
সমাবেশে বক্তারা হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
এসময় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে মো. মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসনুর রশীদ মিরাজ, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, মো. মুজিবর রহমান, আবদুল আজিজ সুমন, আখতারুজ্জামান তালুকদার সজীব, মিরাজুর রহমান মিরাজ, মোল্লা ফরিদ আহমেদ, ইশতিয়াক আহমেদ ইস্তি, জাকির ইকবাল বাপ্পি, শরিফুল ইসলাম টিপু, মিজানুর রশিদ মিজান, মাহবুবুল হক হারুন, আফসার উদ্দিন, মনিরুজ্জামান মনি, জামির হোসেন দিপু, মাহমুদ হাসান বিপ্লব, আবু সাদাত মো. সায়েম, আমিন আহমেদ, বায়জিদ হোসেন, ফারুক হোসেন, আলমগীর আজাদ মিলন, মুরাদ হোসেন, মেহেদী হাসান লিটন, হাবিবুর রহমান, মইনুল ইসলাম কিরণ, জিয়াউর রহমান খান আপন, ফরেজ আহমেদ, গোলাম কিবরিয়া, রায়হান কামাল, আসাদুজ্জামান আসাদ, আবদুল খালেক, রেজাউল ইসলাম রেজা, রওনাক হোসেন মুন, জাহিদ হোসেন, মামুন ধীরাজ, জাহাঙ্গীর হোসেন, সরদার মহিউদ্দিন দোলন, ইলিয়াস, আনোয়ার হোসেন আনো, এম রফিকুল ইসলাম হৃদয়, শিমুল ও সানোয়ার হোসেন সনুসহ অন্যান্য নেতাকর্মী।
সমাবেশ শেষে কর্মসূচিতে অংশগ্রহণকারী স্থানীয় এলাকাবাসী ও নেতাকর্মীদের ধন্যবাদ জানান সভাপতিত্বকারী অ্যাডভোকেট মশিউর রহমান নান্নু।
