UsharAlo logo
, |

Mohon Chowdhury
অক্টোবর ১, ২০২৬ ১:১১ পূর্বাহ্ণ
Link Copied!

উপআঞ্চলিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে খুলনা জিলা স্কুল মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও সুস্থ জাতি গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। পড়ালেখার পাশাপাশি ক্রীড়া চর্চা তরুণদের সুনাগরিক ও যোগ্য নেতৃত্বে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, খুলনা বিভাগের ১০ জেলার বাছাইকৃত ক্রীড়াবিদরা এ প্রতিযোগিতায় অংশ নিয়েছে। এখানকার বিজয়ীরা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের উপপরিচালক মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক হুরে জান্নাত, জেলা শিক্ষা কর্মকর্তা এস এম ছায়েদুর রহমান এবং জিলা স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুকুল ইসলাম।

ঊআ- মোচৌ