জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর শাখার মাসব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় নগরীর শিববাড়ি মোড়ে এ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) খুলনা বিভাগীয় পরিচালক প্রকৌশলী তানভীর আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নিরাপদ সড়ক কোনো দাবি নয়, এটি নাগরিকের অধিকার। সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও দুর্ঘটনা হ্রাসে সবাইকে সচেতন হতে হবে।
নিসচার খুলনা মহানগর শাখার সভাপতি সাংবাদিক মাহবুবুর রহমান মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠানে বিআরটিএর কর্মকর্তাসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে পথচারী, চালক ও যাত্রীদের মাঝে সড়ক নিরাপত্তাবিষয়ক লিফলেট বিতরণ করা হয়।
