UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গু প্রতিরোধে ২৬ নম্বর ওয়ার্ড জামায়াতের মশক নিধন অভিযান

Mohon Chowdhury
অক্টোবর ৪, ২০২৬ ৭:১০ অপরাহ্ণ
Link Copied!

ডেঙ্গু প্রতিরোধ এবং মশার উপদ্রব কমাতে খুলনা মহানগরীর নাজির ঘাট এলাকায় মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে ২৬ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামী।

রোববার আয়োজিত এ কর্মসূচির আওতায় নাজির ঘাট মেইন রোড, কাওসার সড়ক, ইউ বিল্ডিং এলাকাসহ ঈদগাহ স্কুল পর্যন্ত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি বিভিন্ন ড্রেন ও জলাবদ্ধ স্থানে কীটনাশক স্প্রে করা হয়।

২৬ নম্বর ওয়ার্ড জামায়াতের আমীর ছফির উদ্দীনের নেতৃত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে শেখ রিয়াজ উদ্দিন, আব্দুর রহমান আলম, রবিউল ইসলাম, অ্যাডভোকেট সেলিম রেজা, ডা. আলী আকবর, জামিল হোসেন, এ বি এম নুর মিয়া, আরিফুর রহমান সোহাগ, কাওসার আহমেদ, শেখ ইয়াসিন আলী, আলী মুর্তজা, মো. রিয়াদ, বাহারুল ইসলাম, হারুন অর রশিদ, মামুনসহ স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।

আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মশার প্রজননস্থল ধ্বংসে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ঊআ- মোচৌ