UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

পারিবারিক সফরে যুক্তরাষ্ট্রে কেডিএ চেয়ারম্যান মনা

Mohon Chowdhury
অক্টোবর ৫, ২০২৬ ৭:১০ অপরাহ্ণ
Link Copied!

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান এবং খুলনা মহানগর বিএনপির সভাপতি এডভোকেট এস এম শফিকুল আলম মনা পারিবারিক সফরে যুক্তরাষ্ট্রে গেছেন।

সফর উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি সময় স্বল্পতার কারণে আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহযোদ্ধা, শুভানুধ্যায়ী ও খুলনাবাসীকে পূর্বে অবহিত করতে না পারায় দুঃখ প্রকাশ করেন।

এডভোকেট মনা তাঁর সফরের সফলতা, সুস্থতা ও নিরাপদ যাত্রার জন্য দলীয় নেতাকর্মী, কেডিএ’র কর্মকর্তা-কর্মচারী, খুলনাবাসী এবং দেশবাসীর কাছে দোয়া ও শুভকামনা কামনা করেছেন।

সফরকালে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থানরত রাজনৈতিক নেতাকর্মী, বিভিন্ন পেশাজীবী ও সুধীজনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন বলে জানা গেছে।

পরিবার ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকেও তাঁর ভ্রমণ নিরাপদ, নির্বিঘ্ন ও সফল হওয়ার জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

ঊআ- মোচৌ