UsharAlo logo
, |

বসুপাড়ায় সুপেয় পানির ট্যাংকি উদ্বোধন জামায়াতের

Mohon Chowdhury
অক্টোবর ১২, ২০২৬ ৭:২৭ অপরাহ্ণ
Link Copied!

 

খুলনা নগরীর বসুপাড়া বাঁশতলা এলাকায় সুপেয় পানির সংকট নিরসনে পানির ট্যাংকি স্থাপন করেছে ২৬ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামী। সোমবার (১২ অক্টোবর) দুপুরে ট্যাংকির উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জনকল্যাণ ও সামাজিক সেবা নিশ্চিত করা জামায়াতে ইসলামীর অন্যতম লক্ষ্য। সাধারণ মানুষের মৌলিক অধিকার রক্ষা এবং দৈনন্দিন দুর্ভোগ লাঘবে সংগঠনটি কাজ করে যাচ্ছে। বসুপাড়া বাঁশতলা ও আশপাশের এলাকায় দীর্ঘদিনের সুপেয় পানির সংকট নিরসনে এ উদ্যোগ কিছুটা হলেও স্বস্তি দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মাহফুজুর রহমান বলেন, নিরাপদ পানির অভাবে নগরীর বিভিন্ন এলাকার মানুষ ভোগান্তিতে রয়েছেন। মানুষের মৌলিক চাহিদা পূরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কার্যকর ভূমিকা প্রয়োজন। তিনি স্থানীয় বাসিন্দাদের পানির ট্যাংকিটি যথাযথভাবে রক্ষণাবেক্ষণের আহ্বান জানান এবং ভবিষ্যতেও অন্যান্য এলাকায় জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার কথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাডাঙ্গা থানা জামায়াতের সেক্রেটারি ও ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মাওলানা মো. জাহিদুর রহমান নাঈম, সোনাডাঙ্গা থানা কর্মপরিষদ সদস্য ও ২৬ নম্বর ওয়ার্ড আমীর মাওলানা ছফির উদ্দিন, শ্রমিক নেতা আবুল কালাম পাঠানসহ স্থানীয় জামায়াত, শ্রমিক কল্যাণ ও যুব বিভাগের নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিরা।

এলাকাবাসী সুপেয় পানির ব্যবস্থা করায় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ঊআ- মোচৌ