UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

Mohon Chowdhury
অক্টোবর ১৩, ২০২৬ ৯:০৮ অপরাহ্ণ
Link Copied!

 

‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্য নিয়ে খুলনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে অগ্নিকাণ্ড, বজ্রপাত ও ভূমিকম্প থেকে আত্মরক্ষার কৌশল নিয়ে মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক হুরে জান্নাত বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ দুর্যোগপ্রবণ দেশ। পূর্বপ্রস্তুতি থাকলে দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, নদীভাঙন, ভূমিধস, অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের মতো দুর্যোগ মোকাবিলায় সবাইকে প্রস্তুত থাকতে হবে। এ ক্ষেত্রে জনসচেতনতার কোনো বিকল্প নেই।

আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল করিম, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে দিবসটি উপলক্ষে নগরীর সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে খুলনা কালেক্টরেট চত্বরে গিয়ে শেষ হয়। এতে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

ঊআ- মোচৌ