UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

নাহিয়ান ফাউন্ডেশনের উদ্যোগে হিন্দু সম্প্রদায়ের মাঝে বস্ত্র বিতরণ

Mohon Chowdhury
অক্টোবর ১৮, ২০২৬ ২:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

 

শারদীয় দুর্গোৎসবের আনন্দ অসচ্ছল মানুষের সঙ্গে ভাগাভাগি করে নিতে খুলনায় দুই শতাধিক পরিবারের মধ্যে শাড়ি, লুঙ্গি ও শিশুদের উপহারসামগ্রী বিতরণ করেছে নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশন।

শনিবার সকালে নগরীর খালিশপুরের ৮ নম্বর ওয়ার্ডের ক্রিসেন্ট জুট মিলস মন্দির প্রাঙ্গণে ‘মানবতার সেবাই ধর্ম’ স্লোগানে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সার্বিক সহযোগিতা করেন ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য তাহেরা সুলতানা রত্না। অনুষ্ঠান সঞ্চালনা করেন এ এম নাহিদ হোসেন।

উপহারসামগ্রী পেয়ে উপকারভোগীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়। তাঁদের একজন বলেন, অভাবের সংসারে উৎসবের সময় পরিবারের সবার জন্য নতুন পোশাক কেনা কঠিন। এ উপহার পেয়ে তিনি আনন্দিত। এতে পরিবারের সদস্যদের মুখেও হাসি ফুটবে।

আরেক উপকারভোগী জানান, আর্থিক সংকটের কারণে অনেক সময় ইচ্ছা থাকলেও উৎসবে নতুন পোশাক কেনা সম্ভব হয় না। এমন উদ্যোগে তাঁরা উপকৃত হয়েছেন। তাঁদের পাশে দাঁড়ানোর জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

আয়োজকরা জানান, ধর্ম-বর্ণনির্বিশেষে উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়া এবং অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

এ সময় উপস্থিত ছিলেন নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হাবিবা খান, সমন্বয়ক জেসমিন আরা সুমি ও ফরিদা বেগম, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাইফুল আলম ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির, ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল হাই কালু, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হৃদয় হাসেম আসমত এবং ৮ নম্বর ওয়ার্ড মহিলাদলের আহ্বায়ক মোসা. জোসনা ও সদস্যসচিব মোসা. মাসুমাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ঊআ- মোচৌ