শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে নববস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ ও বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের খুলনা জেলা শাখা।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১১টায় নগরীর টুটপাড়া গাছতলা মন্দির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। খুলনা জেলা যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অনিমেষ সরকার রিন্টুর সভাপতিত্বে এবং জেলা ছাত্র ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য ও চিকিৎসাবিষয়ক সম্পাদক অভিজিৎ সরকার রাহুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমান সাহা।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ যুব ও ছাত্র ঐক্য পরিষদের এ মানবিক উদ্যোগের প্রশংসা করেন। তাঁরা বলেন, সমাজের বিত্তবানদের এ ধরনের মানবিক কর্মকাণ্ড আরও বিস্তৃত করা প্রয়োজন, যাতে পিছিয়ে পড়া মানুষের জীবনযাত্রা সহজ হয়। প্রতিবছরের মতো ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার মাধ্যমে দেশ, জাতি ও সমাজের কল্যাণে ভূমিকা রাখা সম্ভব হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ও মতুয়া মহাসংঘের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রতন কুমার মিত্র। বিশেষ অতিথি ছিলেন যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য সাহা, সহ-সাংগঠনিক সম্পাদক মিঠুন বিশ্বাস, ছাত্র ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পাপ্পু সরকার, টুটপাড়া গাছতলা মন্দির কমিটির সহ-সভাপতি গোপাল চন্দ্র ঘোষ এবং খুলনা জেলা ছাত্র ঐক্য পরিষদের সভাপতি সুমন বিশ্বাস।
এ সময় আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা যুব ঐক্য পরিষদের সহ-সভাপতি ও কয়রা উপজেলা শাখার সভাপতি অরবিন্দ কুমার মণ্ডল, সহ-সভাপতি গৌতম দাস, যুগ্ম সাধারণ সম্পাদক দীপ মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক জ্যোতি প্রকাশ রায়, দপ্তর সম্পাদক অনুপ মজুমদার তপু, মহিলা সম্পাদক নিপা লস্কার, জেলা ছাত্র ঐক্য পরিষদের সহ-সভাপতি সৌরভ মল্লিক, দপ্তর সম্পাদক শুভ মণ্ডল, প্রচার সম্পাদক অনন্ত রায় হৃদয়, কার্যনির্বাহী সদস্য নয়ন মণ্ডল, দাকোপ উপজেলা ছাত্র ঐক্য পরিষদের সদস্যসচিব তমাল রায়, বটিয়াঘাটা উপজেলা ছাত্র ঐক্য পরিষদের নেতা সবুজ রায়সহ সংগঠন দুটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ঊআ- মোচৌ
