UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

আপাসহ একমাত্র ডেস্টিনেশন হবে সাহারা মরুভূমি: মানসুরা আলম

ঊষার আলো রিপোর্ট
নভেম্বর ১৭, ২০২৬ ৩:৩৯ অপরাহ্ণ
Link Copied!

যুক্তরাজ্যের লন্ডনে এনসিপি নেতা ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের অনুষ্ঠানে হামলার ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে কড়া মন্তব্য করেছেন বিএনপি নেত্রী ও সংসদ সদস্য মানসুরা আলম।

মঙ্গলবার (১৭ নভেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

তিনি বলেছেন, ‘এই এয়ারপোর্ট টেররিজমের ফলে ইন্টারপোলের রেডলিস্টে আসার পর আপাসহ একমাত্র ডেস্টিনেশন হবে সাহারা মরুভূমি। এরপর বালির সঙ্গে মিশে কেয়ামত পর্যন্ত রাজনীতির সাধ শেষ।’

পোস্টের সঙ্গে লন্ডনে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার একটি ভিডিও শেয়ার করেন মানসুরা আলম।

ঊষার আলো-এসএ