UsharAlo logo
, |

খুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের যৌথ মহড়া

ঊষার আলো রিপোর্ট
নভেম্বর ১৮, ২০২৬ ১:৩৪ অপরাহ্ণ
Link Copied!

খুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খুলনা নগরীর বিভিন্ন এলাকায় এ মহড়া পরিচালনা করা হয়।

খুলনা জেলা প্রশাসন, খুলনা মেট্রোপলিটন পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, এসআরবি এবং আনসার ব্যাটালিয়নের সমন্বয়ে এ যৌথ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ার আওতায় জেলখানা ঘাট, সাত রাস্তা, ময়লাপোতা মোড়, জোড়াগেট রেললাইন বস্তি ও ৭ নম্বর ঘাটসহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এ ছাড়া খুলনা সদর, খালিশপুর ও দৌলতপুর থানা এলাকায়ও যৌথভাবে মহড়া চালানো হয়। নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিরাপত্তা জোরদারে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের অংশ হিসেবে এ মহড়া অনুষ্ঠিত হয়।

ঊষার আলো-এসএ