UsharAlo logo
, |

খুবির টার্ম ফাইনাল পরীক্ষার হল পরিদর্শন করলেন উপাচার্য

Mohon Chowdhury
নভেম্বর ১৯, ২০২৬ ৫:৩১ অপরাহ্ণ
Link Copied!

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) টার্ম ফাইনাল পরীক্ষার হল পরিদর্শন করেছেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টায় পরীক্ষা চলাকালে তিনি বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর একাডেমিক ভবনের বিভিন্ন পরীক্ষাকক্ষ পরিদর্শন করেন। এ সময় তিনি পরীক্ষার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মো. মাহমুদ আলম, ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. সালাউদ্দীন এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঊআ-মোচৌ