শেখ বদর উদ্দিন : শিরোমনি বিসিক শিল্প এলাকার হুগলি বিস্কুট এন্ড কোম্পানির শ্রমিক কর্মচারী ইউনিয়নের রেজিঃ (২৩৮৬) নেতৃবৃন্দ ৯ দফা দাবিতে খুলনা বিভাগীয় শ্রম পরিচালক মিজানুর রহমানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগে ইউনিয়নের অফিস চুরি ও ভাংচুরসহ বিভিন্ন অভিযোগ করেছেন হুগলি বিস্কুট এন্ড কোম্পানির শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি কাজি মুস্তাফিজুর রহমান । খুলনা বিভাগীয় শ্রম পরিচালক মিজানুর রহমান জানান রবিবার (৩০ মে) শ্রম বিরোধ নিরসনের লক্ষে ত্রি-পক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও শ্রমিক পক্ষের পরস্পর বিপরীতমুখী বক্তব্য পাওয়ায় সৃষ্ট পরিস্থিতি সুষ্ঠভাবে নিস্পত্তির লক্ষে সরেজমিন তদন্ত করার জন্য বিভাগীয় শ্রম দপ্তর সহকারী পরিচালক মোঃ মাহবুব আলমকে আহবায়ক করে ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলো সহকারী মহাপরিদর্শক (সাধারন) মোঃ শাহিনুর রহমান, ইন্ড্রাষ্টিয়াল পুলিশ সুপার-৬ খুলনা একজন প্রতিনিধি ও শ্রম পরিদর্শক সাধারন মোঃ ইশতিয়াক। আগামী সাত দিনের মধ্যে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
(ঊষার আলো-এমএনএস)
