ঊষার আলো ডেস্ক : রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ান এলাকার একটি বাসা থেকে মারজানা আক্তার মাধবী (৩১) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ জুন) রাত ১০টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
মারজানার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের টুঙ্গিবাড়ী উপজেলার কামারপাড়ায়। বাংলাদেশ ইউনিভার্সিটিতে পড়াশোনা করছিলেন তিনি। তাঁর স্বামী রাসেল মাহমুদ একটি টেলিভিশন চ্যানেলের মুন্সীগঞ্জ প্রতিনিধি।
রাসেল জানান, তাঁদের বিয়ের ১২ বছর হয়েছে। সাত বছরের এক ছেলে আছে। বিভিন্ন কারণে তিন বছর ধরে তাঁরা আলাদা থাকছিলেন।
খিলগাঁও থানার ওসি ফারুকুল আলম জানান, পারিবারিক কলহসহ সম্ভাব্য সব কারণ জানার চেষ্টা চলছে।
(ঊষার আলো-এমএনএস)
