UsharAlo logo
, |

গাজীপুরের কোনাবাড়ীতে ঝুট গুদামে আগুন

ঊষার আলো
জুন ২৭, ২০২১ ১২:০৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : গাজীপুরের কোনাবাড়ীতে ঝুট গুদামে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট কাজ করছে।
আজ ২৭ জুন রবিবার সকালে কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকায় অবস্থিত একটি ঝুট গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটেছে। পরে তা পাশের অন্যান্য গুদামে ছড়িয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আবদুল হামিদ মিয়া । তিনি বলেন, আমবাগ মিতালী ক্লাব এলাকায় কয়েকটি ঝুট গুদামে আগুন লাগলে এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে ডিবিএল ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালায়।
আবদুল হামিদ আরও জানিয়েছে, আগুনের সূত্রপাত, ক্ষতির পরিমাণ এবং কয়টি গুদামে আগুন লেগেছে তা নিশ্চিত হওয়া যায়নি। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণ করতে সময় লাগছে বলে জানিয়েছেন তিনি।

(ঊষার আলো- এম.এইচ)